| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ট্রাম্পের ১৫% শুল্ক নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, বাড়ছে ধোঁয়াশা

  • প্রকাশের সময় : 23-02-2026 | 07:08 PM
ট্রাম্পের ১৫% শুল্ক নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, বাড়ছে ধোঁয়াশা
ad728
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন ১৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়া নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। পূর্বঘোষিত চুক্তিগুলোর ওপর এই নতুন হার কীভাবে প্রভাব ফেলবে, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না আসায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দ্রুত কোনো সমাধান না এলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকারীদের আস্থা সংকটে পড়বে।

ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তার কালো মেঘ তৈরি করেছে। বিশেষ করে আটলান্টিক পাড়ের দেশগুলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিপাকে পড়েছে।

ব্রিটিশ চেম্বারস অব কমার্সের সভাপতি অ্যান্ডি হ্যালডেন জানিয়েছেন, সরকার থেকে স্পষ্ট কোনো বার্তা না পাওয়ায় ব্যবসায়ীরা ধারণা করছেন আগামীকাল থেকেই এই শুল্ক কার্যকর হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের শুল্কহার ১০ শতাংশ। অন্যদিকে, জার্মান ব্যবসায়ী সংগঠন বিডিআই ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছে যেন দ্রুত ওয়াশিংটনের সাথে যোগাযোগ করে বাণিজ্যবিধিতে স্বচ্ছতা আনা হয়। স্থিতিশীল পরিবেশ ছাড়া ব্যবসায়িক পরিকল্পনা করা অসম্ভব হয়ে পড়ছে বলে তারা মন্তব্য করেন।

যদিও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিবিএস নিউজকে জানিয়েছেন যে, জাপান, ইইউ বা সুইজারল্যান্ডের মতো দেশগুলোর সঙ্গে বিদ্যমান শুল্ক চুক্তি থেকে সরে আসার পরিকল্পনা নেই। তবে প্রশ্ন উঠেছে, বিদ্যমান চুক্তির ওপর নতুন করে ১৫ শতাংশ শুল্ক যোগ হবে কি না। এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্পষ্টীকরণ না আসায় পরিস্থিতি এখন বেশ ‘অগোছালো’।

বিশ্লেষকদের মতে, শুল্কহারের এই বৃদ্ধি কার্যকর হলে কেবল আমদানি-রপ্তানি ব্যয়ই বাড়বে না, বরং বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।





সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

ad300